৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে।
আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে দুরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বিশেষ করে সাজেকে ৩দিন আটকে থাকার পর পর্যটকরা সাজেক থেকে ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল ৭টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে ১১২টি পিকআপ, জীপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরেও শতাধিক মটর সাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক।
এছাড়া খাগড়াছড়ি সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্থি ফিরে আসতে শুরু করেছে।








