কিশোরগঞ্জ

হাওরের পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

নদীতে ডুবে থাকা পর্যটকের ছবি, বনজ পরিবেশের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ডুবে থাকা পর্যটকের ছবি, চারপাশে সবুজ বনজ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের হাওরে পানিতে ডুব এক পর্যটক নিখোঁজ হয়েছে। শুক্রবার ৫ জুন বিকালে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় পানিতে ডুবে সেই পর্যটক নিখোঁজ হন। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ যুবক আবিদুর রহমান (২৩) চট্টগ্রামের রাউজানের মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস অবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আবিদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি বলেন, নিখোঁজ যুবক আবিদ ঢাকায় থেকে একটি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করত। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে যায়। শুক্রবার বিকালে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হাওরে নামলে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিষয়:কিশোরগঞ্জ ডুবে পর্যটক নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…