চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় শাকিবের ‘তুফান’, যা বললেন প্রসেনজিৎ-দেব-শুভশ্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
বিনোদন
A A
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে ‘তুফান’ মুক্তি কেন্দ্র করে শোরগোল পড়েছে। বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলন দেখে বোঝা গেল, শাকিব খানের এ ছবিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষের আগ্রহের কমতি নেই। তাদেরও দেখার আগ্রহ, কী আছে তুফানে যা নিয়ে এতো আলোচনা!

এদিকে, পশ্চিমবঙ্গের শহরজুড়ে সাঁটানো হয়েছে তুফানের বিলবোর্ড। শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে পোস্টার। এমনকি মেট্রোরেলের এলইডি-তেও দেখা যাচ্ছেন ‘তুফান’ ঝলক। প্রচারণায় যখন জমজমাট অবস্থা, এর মধ্যে ঘটে গেল চমকপ্রদ ঘটনা। পশ্চিমবঙ্গের দুই সুপারস্টার প্রজেনজিৎ এবং দেব শাকিব এবং তুফানকে শুভেচ্ছা জানিয়ে টুইট (বর্তমান এক্স)-এ পোস্ট দিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন শুভশ্রীও।

শুক্রবার দুপুরে প্রজেনজিৎ এক পোস্টে লিখেছেন, বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান..অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য।

দেব তার এক্স আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভশ্রী লিখেছেন, শাকিব খান এবং সমগ্র তুফান এর জন্য অনেক অনেক শুভকামনা।

কলকাতার সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আমাদের বাংলা ছবিকে ভালবাসতে হবে। যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য সবখানে বাংলাদেশের সিনেমা নতুন সম্ভাবনা জাগিয়েছে। কলকাতায় এখন মূলধারার বাংলা ছবি হওয়ার রেওয়াজটা একটু পিছিয়ে গিয়েছে। কিন্তু মূলধারার ছবি ছাড়া বক্সঅফিসে ব্যবসা করা সম্ভব নয়। আমায় কেবল বাংলাদেশের হিরো বলবেন না। আমি দুই বাংলার, বাংলার হিরো হতে চাই।

বিশ্ব মাতাচ্ছে শাকিব খানের ছবি ‘তুফান’। যেখানে মুক্তি পাচ্ছে সেখানে কোনো না কোনো রেকর্ড গড়ছে। বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ ১৭টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’।

Reneta

তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার ‘তুফান’ মুক্তি পেল পশ্চিমবঙ্গে। সেখানকার ৪৭টির মতো সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি।

শাকিব খানের সঙ্গে এই ছবি চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বলছে, পশ্চিমবঙ্গে মুক্তির পর তুফান ইন্ডিয়াজুড়ে হিন্দি ডাবিং করে মুক্তি দিতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবপ্রসেনজিৎলিড বিনোদনশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT