গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত কারণও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়:গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়ক দুই মোটরসাইকেল আরোহী নিহত দুর্ঘটনা বাসচাপায় নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…