আন্তর্জাতিক

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। এর মাত্র ১২ দিন আগে দেশটিতে একই ধরনের আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চার সেনাসদস্য প্রাণ হারান।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আমাদের পাঁচ বীর সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, প্রশিক্ষণ অভিযানের সময় বিমানবাহিনীর এএস-৫৩২ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এএস-৫৩২ কুগার ফ্রান্সের তৈরি একটি সামরিক পরিবহন হেলিকপ্টার, যা মূলত সেনাসদস্যদের পরিবহনে ব্যবহৃত হয়।

টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে তেপেবাশি জেলার কাছাকাছি একটি বিস্তীর্ণ খোলা প্রান্তরে জরুরি উদ্ধারকারী যানবাহন দেখা গেছে।

হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহিরের একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির একটি ঘাঁটি থেকে উড্ডয়ন কালের ছবি।
হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির একটি ঘাঁটি থেকে উড্ডয়ন কালের ছবি।

এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাক ও সিরিয়ায় দেশটির সেনাসদস্য মোতায়েন রয়েছে।

২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিনের কুর্দি বিদ্রোহের অবসান ঘটে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে নিজ ভূখণ্ডে সশস্ত্র সংঘাতে জড়িত নেই দেশটির সেনাবাহিনী।

বিষয়:দুর্ঘটনা সামরিক হেলিকপ্টার সেনাসদস্য নিহত হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…