চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি পানের ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে হাসপাতালে টিকটকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A

ভাইরাল ফিটনেস চ্যালেঞ্জের অংশ হিসাবে ১২ দিন ধরে চার লিটার পানি পান করার পরে হাসপাতালে ভর্তি হয়েছেন কানাডার একজন টিকটকার। “৭৫ হার্ড” নামে এই চ্যালেঞ্জের জন্য অংশগ্রহণকারীদের ৭৫ দিনের জন্য প্রায় চার লিটার পানি পান করতে হবে। এটিতে অ্যালকোহল বা ফাস্ট ফুড ছাড়া একটি স্ট্রাকচার্ড ডায়েট অনুসরণ করে দিনে দু’বার ৪৫ মিনিট ব্যায়াম করতে হয়। সাথে দিনে ১০ পৃষ্ঠা বই পড়া এবং প্রতিদিনের অগ্রগতির ছবি তোলাও এই চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (৩০ জুলাই) মিশেল ফেয়ারবার্ন নামে একজন টিকটকে এই চ্যালেঞ্জ সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছেন। প্রথম এই ভিডিওটি শেয়ার করেছিলেন ইউটিউবার অ্যান্ডি ফ্রিসেলা। তিনি ব্যাখ্যা করেছিলেন, তিনি ভেবেছিলেন যে তার পানিতে বিষক্রিয়া হয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যে তিন থেকে চার লিটারের বেশি পানি পান করার পরে ঘটতে পারে।

তার চ্যালেঞ্জের ১২ তম দিনে তিনি বলেছিলেন, আগের রাতে ঘুমাতে যাওয়ার সময় তার ভাল লাগছিল না এবং বাথরুমে যাওয়ার জন্য রাতে বেশ কয়েকবার জেগেছিলাম। খেতে পারি নাই, বমি বমি ভাব ও দুর্বলতা ছিল। সারা সকাল টয়লেটে থাকতে হয়েছিল।

একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে জানান, তার সোডিয়ামের মারাত্মক ঘাটতি হয়েছে। দিনে অতিরিক্ত চার লিটারের পরিবর্তে, তাকে প্রতিদিন আধা লিটারের কম পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

কানাডার মায়ো ক্লিনিকের মতে, চরম সোডিয়ামের ঘাটতি বা হাইপোনাট্রেমিয়ার যদি চিকিৎসা না করা হয় তবে জীবনের-হুমকি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিটনেসহাসপাতালে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT