চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট-বলের প্রস্তুতির জন্য এক সপ্তাহের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিকে আলাদা করা কঠিন। কেননা এশিয়া কাপের পর পরই বিশ্বকাপ। বড় দুটি আসরের আগে জাতীয় দলের ক্যাম্পে দেখা যাচ্ছে নতুনত্ব। ব্যাট-বলের অনুশীলনের আগের প্রক্রিয়াটা এবার কিছুটা দীর্ঘ। কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসের সঙ্গে যোগ হয়েছে মেডিকেল চেক-আপ।

সোমবার মিরপুরে শুরু হওয়া ক্যাম্পে শারীরিক নানা পরীক্ষা-নীরিক্ষায় ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের মধ্যে হোম অব ক্রিকেটে আসেন ২০ জন। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা কয়েকজন ক্রিকেটারের আজ ঢাকায় আসার কথা। বাকিরা ব্যস্ত দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক, সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস এ ব্যাপারে বলেন, ‘আমাদের চুক্তির সমস্ত ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত মেডিকেল টেস্ট হবে। রক্ত, চোখের পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু দল করে ফিজিও স্ক্রিনিং, যেমন হাড় আর পেশির কী অবস্থা, এসব করা হবে।’

দুই দিনের মেডিকেল পরীক্ষার পর আগামী ৩ আগস্ট ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা (ইয়ো ইয়ো টেস্ট) হবে বলে জানান শাহরিয়ার। ৮ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের স্কিল ক্যাম্প। পুরো ক্যাম্পই হবে মিরপুরে।

শাহরিয়ার নাফীস ক্যাম্পের ব্যাপারে আরও বলেন, ‘আপাতত ফিজিও, বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের ফিজিওরা দায়িত্ব নিচ্ছেন। যখন ফিটনেস টেস্ট হবে, তখন ফিটনেস ট্রেনার দায়িত্ব নেবেন। যখন বোলিং ওয়ার্কলোড হবে, তখন বোলিং কোচ দায়িত্ব নেবেন। ব্যাটিং হলে ব্যাটিং কোচ দায়িত্ব নেবেন। সবারই দায়িত্ব ভাগ করা আছে, সেই অনুযায়ী পালন করবে। এটা আসলে নিয়মিত প্রক্রিয়া। এবার যেহেতু এশিয়া কাপের আগে ভালো সময় পাওয়া গেছে তাই করা হচ্ছে।’

ট্যাগ: অনুশীলনএশিয়া কাপজাতীয় দলের ক্যাম্পফিটনেসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে নিয়ে অবসরের স্বপ্ন দেখেন সুয়ারেজ

পরবর্তী

ছাত্রলীগের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

পরবর্তী
চাকরির জন্য লোকজনের ভিড়, কোর্টের সামনে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের কমিটি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

অস্ট্রেলিয়া নারী ফুটবল দল ম্যাচ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডাকে বিদায় করে নকআউটে অস্ট্রেলিয়া

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT