চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে ব্যস্ত গুরু জেমস, মাতাবেন পুরো ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর ধরে নেই কোনো কনসার্ট। শিল্পীরা প্রস্তুত থাকলেও এতোদিন কনসার্ট আয়োজনের অনুমতি পায়নি আয়োজকরা। মাস দুয়েক হলো অবস্থা কিছুটা স্বাভাবিকের দিকে। সেই সূত্রেই গেল মাস থেকে কনসার্টে ফিরেছেন নগরবাউল খ্যাত গুরু জেমস!

নভেম্বরের ১২ তারিখ থেকে নিয়মিত কনসার্টে গাইছেন জেমস। শুধু রাজধানী কেন্দ্রিক কনসার্টগুলো নয়, সারা দেশেই তিনি ছুটে চলেছেন। অংশ নিচ্ছেন করপোরেট শো থেকে শুরু করে খোলা মঞ্চে আয়োজিত কনসার্টগুলোতেও। ডিসেম্বরে এসে কনসার্টের চাহিদা আরো বৃদ্ধি পেয়েছে। পাচ্ছেন না দম ফেলার ফুরসত। এমনকি এক দিনে একাধিক কনসার্টেও অংশ নিচ্ছেন জেমন।

এমনটাই জানিয়েছেন জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। শনিবার দুপুরে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, পুরো ডিসেম্বর জুড়ে জেমস ভাইয়ের ব্যস্ত সিডিউল। প্রায় প্রতিদিনই আছে কনসার্ট। এরমধ্যে ঢাকার বাইরেও বেশকিছু কনসার্টে গাইবেন জেমস ভাই। এটি চলবে একেবারে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Banglabid

রবিন জানান, শনি ও রবিবার (১১ ও ১২ ডিসেম্বর) টানা দুই দিনে মোট চারটি কনসার্টে অংশ নিচ্ছেন জেমস ভাই। এরমধ্যে শনিবার বিকেল ৪টায় ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি এন্ড সাইন্স’-এ রয়েছে কনসার্ট, সেখানে গান করে সন্ধ্যায় সংসদ ভবন চত্ত্বরে কৃষিবীদদের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নিবেন তিনি।

শনিবারের মতো রবিবারেও জেমস অংশ নিবেন দুটি আলাদা কনসার্টে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনাসার্টে মঞ্চ উঠবেন তিনি। দর্শকে শোনাবেন তার জনপ্রিয় কিছু গান। কনসার্টের আয়োজন করেছে, বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এদিন বিকেলে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বাড্ডায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর মাঠে গাইবেন জেমস।

নিয়মিত স্টেজ শো ছাড়াও সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

Reneta

জেমসের গাওয়া সেরা ১০ গানের মধ্যে, বাংলাদেশ, জেল থেকে আমি বলছি, মা, দুখিনী দুঃখ করো না, লেইস ফিতা লেইস, বাবা কতো দিন, বিজলী, দুষ্টু ছেলের দল, মিরাবাঈ, পাগলা হাওয়া, গুরু ঘর বানাইলা কী দিয়া উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টজেমসডিজিটালডিসেম্বরঢাবিনগদনগরবাউলমাঠরবিন ঠাকুরলিড বিনোদনশতবর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT