চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপির কর্মসূচিতে যোগ দিয়ে যুবলীগের তিন নেতা বহিষ্কার

এস কে রাসেলএস কে রাসেল
১০:৫৭ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশগ্রহণ করায় ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলসহ তিনজনকে দল থেকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা যুবলীগ।

বহিষ্কৃত অন্য দুজন হলেন—কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।

জানা গেছে, গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্য ছড়িয়ে পড়লে দলের ভিতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দলীয় গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান। তবে তিনজনেই বর্তমানে পলাতক থাকায় তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গোলাম কবির শ্যামল বলেন, “আমি ২০১৮ সালেই যুবলীগ ছেড়েছি। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, ইটনায় সংগঠন গঠনের কাজও করছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপির পদযাত্রা ও পথসভাকিশোরগঞ্জযুবলীগ নেতা বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ গুণ বাড়ল জাপানে ভিসা ফি

জুন ২২, ২০২৬

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

জুন ২২, ২০২৬

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

জুন ২২, ২০২৬

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬

ম্যাচে পানির জন্য বিরতির সমালোচনায় স্কালোনিও

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT