চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার সাথে যুক্তরাজ্যে যাচ্ছেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ পূর্বাহ্ন ০৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদা জিয়াকে মেডিকেল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে

খালেদা জিয়াকে মেডিকেল হেলিকপ্টারে করে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী যুক্তরাজ্যে যাবেন।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সাথে যাচ্ছেন ১৪ জন ঘনিষ্ঠ ও দায়িত্বপ্রাপ্ত সঙ্গী। তাদের মধ্যে রয়েছেন সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

চিকিৎসক দলের বাইরে সাথে থাকছেন- পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, এসএসএফ-এর হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি মাসুদের রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার।

এই দলটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক সেবায় দায়িত্ব পালন করবে।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন।

Reneta

এর আগে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হলেও এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াযুক্তরাজ্যসফরসঙ্গী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৫৬ জেলায় ছড়িয়েছে হাম, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদে ১ হাজার বছরের পুরোনো কুরআনের পাণ্ডুলিপি উন্মোচন

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্জিয়া অঙ্গরাজ্যের বিশেষ সম্মাননা পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি এড়াতে বিকল্প রুটে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT