বাংলাদেশ

গোপালগঞ্জে নাশকতা-সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জে নাশকতা-সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িতদের অবশ্যই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ (১৭ নভেম্বর) মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জে যে নৃশংসতা ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা সরকার কোনোভাবেই সহ্য করবে না। আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও বর্তমানে নিষিদ্ধ। দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা করাও বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এসব ঘটনা সরকার মেনে নেওয়ার কোনো কারণ নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এ সরকারের আমলে পরিস্থিতি বিবেচনায় আনুপাতিক হারে বলপ্রয়োগ করবে। গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। যাদের ছবি ও ভিডিওতে শনাক্ত করা গেছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, আপনারা দেখেছেন, গতকাল থেকে সেখানে যৌথ বাহিনী রয়েছে। যাদের ছবি দেখা গেছে, তারা অবশ্যই গ্রেপ্তার হবেন এবং বিচারের সম্মুখীন হবেন।

বিষয়:গোপালগঞ্জ গ্রেপ্তার তথ্য উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…