রাজনীতি

এই ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র: রুহুল কবির

রুহুল কবির সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুহুল কবির সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র। এর মাধ্যমে আবারও একদলীয় রাষ্ট্র কায়েম করেছে আওয়ামী লীগ।

তিনি আজ শুক্রবার ১২ জানুয়ারি বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের কালো দিনে আরেকটি নতুন কালো ও মেকি সরকার যাত্রা শুরু করেছে। আগের সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ডামি নির্বাচনে বিজয়ীদের তড়িঘড়ি শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠনই প্রমাণ করে অজানা আতঙ্ক ও ভীতি ঘিরে ধরেছে তাদের।

তিনি আরও বলেন, দেশের জনগণ এবং গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই ডামি সরকার ওয়ান ইলেভেনের ধারাবাহিকতা মাত্র। এর মাধ্যমে আবারও একদলীয় রাষ্ট্র কায়েম করেছে আওয়ামী লীগ।

বিষয়:ওয়ান ইলেভেন বিএনপি রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…