অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে দেশের অভ্যন্তরে জ্বলীয় বাস্পের পরিমাণ বেড়েছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ এবং রাতের চেয়ে দিনের ব্যাপ্তি বেশি থাকায় এখন সূর্যের কিরণ খাড়াভাবে পড়ছে। এতে ভূ-পৃষ্ঠ তাপ বেশি শোষণ করায় মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে সারা দেশে আবারো তাপপ্রবাহ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।






