কক্সবাজার

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। এসময় ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী বিজিবির সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

মঙ্গলবার সকাল ১০টায় বিশেষ হেলিকপ্টারযোগে বিজিবির মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। এরপর তিনি বিজিবির সেন্টমার্টিন বিওপি পরিদর্শনে যান। পরে সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্বীপের ক্ষতিগ্রস্ত ৮০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ বিজিবির সদস্যরা মানুষের পাশে থাকবেন জানিয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বিজিবির সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে আগাম বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়া দুর্যোগ কবলিত এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তারা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

এসময় বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

বিষয়:ঘূর্ণিঝড় মোখা বিজিবি সেন্টমার্টিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…