বাংলাদেশ

পরিকল্পিতভাবে শ্রমিকদের উত্তেজিত করা হয়েছে: শ্রম উপদেষ্টা

শ্রমিকদের উত্তেজিত করার অভিযোগে শ্রম উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকদের উত্তেজনা নিয়ে শ্রম উপদেষ্টা গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খুবই পরিকল্পিত ভাবে ধর্ষণ এবং হত্যার গুজব ছড়িয়ে আশুলিয়ায় শ্রমিকদের উত্তেজিত করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) এক সম্মেলনে এইসব বলেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, এই বিক্ষোভে একজন শ্রমিক মারা গেছে, এটা কাম্য ছিলনা। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে অনুপ্রবেশকারীরা আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ওপর গুলি করে।

তিনি আরও বলেন, নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার।

বিষয়:আশুলিয়া শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…