বাংলাদেশ

মডেল মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা ঠিক হয়নি: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টার সঙ্গে মডেল মেঘনা গ্রেপ্তার নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইন উপদেষ্টার সঙ্গে মডেল মেঘনা গ্রেপ্তার নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা ঠিক হয়নি। তবে তার বিরুদ্ধে যে অপরাধ আলামত নেই তা নয়।

রোববার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

তিনি বলে, বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ বিষয়ে সিআইডির তদন্তে প্রাথমিকভাবে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তৎকালীন গভর্ণরসহ অনেকে নাম বাদ দেয়ার জন্য কাজ করেছেন। সিআইডিকে বলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা তাদের নাম যেন না দেয়া হয়। আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীকালে করণীয় ঠিক করা হবে।

বিষয়:আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গ্রেপ্তার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…