আন্তর্জাতিক

গাজায় সহিংসতা বন্ধে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করলেন মহাসচিব

জাতিসংঘের মহাসচিব গাজায় সহিংসতা বন্ধে জাতিসংঘের সনদের ৯৯ ধারা প্রয়োগের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মহাসচিব গাজায় সহিংসতা বন্ধে জাতিসংঘের সনদের ৯৯ ধারা প্রয়োগের ঘোষণা দেন, পেছনে জাতিসংঘের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ সনদের ৯৯ ধারায় বলা আছে, কোন বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে জাতিসংঘের মহাসচিব বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

গত ৩৪ বছরে জাতিসংঘের কোন মহাসচিবের এই ধারা প্রয়োগের নজির নেই। তবে গুতেরেসের এই পদেক্ষেপের নিন্দা জানিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।

এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অভিযোগ করেছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় সমর্থন দিচ্ছে পশ্চিমারা।

এদিকে জাবালিয়া শিবিরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। হাজারো ফিলিস্তিনি বাসিন্দা পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছেন।

বিষয়:অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েল গাজা জাতিসংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…