আন্তর্জাতিক

ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ

ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি: সংগৃহীত

ভারতের ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে গুরুগ্রাম পুলিশ। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভের আগে শনিবার গুরুগ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছিল। রোববার (১১ অক্টোবর) ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসভবন থেকে আটক হন ধ্রুব রাঠি। দিল্লির জন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে তাকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রীয় এলাকায় ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। তবে বিক্ষোভ ঘিরে কর্তৃপক্ষের ব্যাপক ধরপাকড়ের মধ্যে বিরোধী দলের নেতা, অধিকারকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন ধ্রুব রাঠিও।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল ধ্রুব রাঠিকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের একটি কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

বিষয়:ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…