ধর্ম ও জীবন

সৌদিতে বাংলাদেশি হাজীদের তাবু পরিদর্শন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী সৌদিতে হাজীদের তাবু পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম প্রতিমন্ত্রী সৌদিতে হাজীদের তাবু পরিদর্শন করছেন, বিভিন্ন কর্মকর্তা ও হাজী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিনা ও আরাফাতের ময়দানে বাংলাদেশি হাজীদের জন্য স্থাপিত ক্যাম্প (তাবু) পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। স্থানীয় সময় বৃহস্পতিবার ২২ জুন বিকেলে এসকল তাবু পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। এসময় তিনি সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

সেখানে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী মক্কায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাজীদের থাকার নির্ধারিত তাবুর সুযোগ সুবিধা দেখেন। সেখানে মক্কার হজ মিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সকল সুবিধা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

ইতোমধ্যে মক্কায় পৌঁছেছেন লক্ষাধিক বাংলাদেশি হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ ২২ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশগ্রহণ করছেন।

বিষয়:হজ ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…