বাংলাদেশ

জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্কতা দেন, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কর্মকর্তা ও অতিথি।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: শান্তির ধর্ম ইসলাম নিয়ে যেন কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা হজ যাত্রীদের ভোগান্তি কমাতে পেরেছি। ২০২২ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি আরও বলেন, শান্তির ধর্ম ইসলাম নিয়ে যেন কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হজ কার্জক্রম উদ্বোধন করার পর যাত্রীদের সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চান তিনি।

চলতি বছর হজচুক্তি অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। আজ কর্মসূচি উদ্বোধনের পর আগামীকাল শনিবার রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

বিষয়:আশকোনা হজ ক্যাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ হজক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…