চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৩ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নিরাপদে থাকা যুবকের ছবি, ব্লু টি-শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী ও প্রধান আসামি মিয়ানমারের রাখাইন রাজ্যের সংগঠন আরসা’র কিলার গ্রুপের প্রধান নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সে মুহিবুল্লাহ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি বলে জানায় র‌্যাব।

রোববার (১৫ অক্টোবর) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। গ্রেপ্তার নুর কামাল ওরফে সমিউদ্দিন (৪৫) আরসা’র কিলার গ্রুপের প্রধান।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম বলেন, রোববার রাতে কুতুপালং শরনার্থী শিবিরের একটি গোপন আস্তানায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার মামলার এজাহারভূক্ত আসামি নুর কামাল ওরফে সমিউদ্দিন অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক আস্তানাটি ঘেরাও করলে সে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এসময় আরসা’র কিলার গ্রুপের প্রধান নুর কামালের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারি পরিচালক বলেন, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের পৃথক একাধিক দল আরসা সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানায় অভিযান চালাচ্ছে। অভিযান শেষে সোমবার কক্সবাজারে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরসা নেতা নুর কামাল ওরফে সমিউদ্দীনকে গ্রেপ্তার এবং অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং শরনার্থী শিবিরে নিজ কার্যালয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর হিউম্যান রাইটস এর সভাপতি মাস্টার মুহিব্বুল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

উখিয়া থানা পুলিশ ২০২২ সালের ১৩ জুন ২৯ জনের নাম উল্লেখ করে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি সহ আরও ৭ জনকে অজ্ঞাত দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মুহিব্বুল্লাহ হত্যা মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ট্যাগ: আসামি গ্রেপ্তারকক্সবাজাররোহিঙ্গারোহিঙ্গা নেতা মাস্টার মুহিব্বুল্লাহহত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েত ও ইরানে মৃদু ভূমিকম্প

পরবর্তী

গাজা আক্রমণ বিষয়ে ইসরায়েলকে ইরানের কঠোর সতর্কতা

পরবর্তী
গাজা থেকে ক্ষেপণাস্ত্র হামলার সময় ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা আক্রমণ বিষয়ে ইসরায়েলকে ইরানের কঠোর সতর্কতা

বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা ও নৌকা প্রতীক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী ইশতেহারের জন্য জনগণের মতামত চেয়েছে আওয়ামী লীগ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT