বিনোদন

‘মনে হয় দাওয়াত পাননি’, সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার আলিয়া

তিনজন নারী ও পুরুষের ছবি, এক নারী সামনে, অন্য দুইজন পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সামনে, অন্য দুইজন পেছনে, সবই বিভিন্ন পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে এখন আলোচনায়। বিয়েতে কে কে দাওয়াত পেয়েছেন, কে কে পাননি, তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। বলিউডের অনেক তারকা ক্যাটরিনার বিয়েতে অংশ নিতে মুম্বাই ছেড়েছেন আগেই। কিন্তু আলিয়াকে গতকাল মুম্বাইতে দেখা গেছে।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে নিয়ে ট্রল করা শুরু করেন নেটিজেনরা। বলিউডের সব অনুষ্ঠানেই ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে কথা বলতে দেখা গেছে। ক্যামেরার সামনে তাদের বন্ধুত্বের কথা সবার জানা। তবে ক্যামেরার পেছনে তাদের সম্পর্ক কেমন, তা নিয়ে প্রশ্ন উঠেছে আলিয়া বিয়েতে না যাওয়ায়।

ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কিছুদিন পরেই আলিয়ার সঙ্গে জড়ায় রণবীরের নাম। অনেকের ধারণা ক্যাটের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই আলিয়াকে মন দিয়েছেন রণবীর। প্রাক্তন প্রেমিক রণবীরকে বিয়েতে দাওয়াত দেননি ক্যাটরিনা। এদিকে আলিয়াকেও দেখা গেল মুম্বাইতে।

সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে নিয়ে ট্রলের শিকার হচ্ছেন ‘রাজি’ অভিনেত্রী। এক নেটিজেন লিখেছেন, ‘মনে হয় দাওয়াত পাননি’। আরেকজন লিখেছেন, ‘তিনি তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছেন না?’ আরেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে প্রেমিক চুরি করেছে, এখন স্বামীই না চুরি করে ফেলে!’

৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে এই জুটির বিয়ে অনুষ্ঠান হবে।

বিষয়:অভিনয় আলিয়া আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ ট্রল বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…