চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষের সময় নিহত এক জবি শিক্ষার্থীর পরিচয় জানা গেছে

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৩:১১ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
নিহত জবি শিক্ষার্থীর ছবি, সংঘর্ষের সময় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর গোলচত্বরের সংঘর্ষে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আহসান হাবিব তামিম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির অনুসারী ছিলেন তামিম।

বৃহস্পতিবার ২৫ জুলাই দুপুরে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নিহত তামিমের বাবার সাথে আমার কথা হয়েছে। তিনি নিজেই মৃত্যুর বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন।

Banglabid

নিহত তামিমের বাবার বরাত দিয়ে তিনি আরও জানান, গত শুক্রবার ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে তামিম মিরপুরের বাসা থেকে বের হয়ে গোলচত্বর এলাকার দিকে যায়। এর কিছুক্ষণ পরই তামিমের বাবার মোবাইলে একটি ফোন আসে, জানানো হয় তামিম গুলিবিদ্ধ হয়েছে। এই খবর শুমে তামিমের বাবা গোলচত্বর এলাকায় যান। সেখানে লোকজন তাকে আল হেলাল হাসপাতালে যেতে বলেন। আল হেলাল হাসপাতালে গেলে সেখান থেকে তামিমের বাবাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে গেলে সেখানে তামিমের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান তার বাবা।

তিনি আরও জানান, এরপর তামিমের পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে নোয়াখালীর চাটখিলে তার গ্রামের বাসায় যান। সেখানে পরদিন শনিবার ২০ জুলাই সকাল ৮ টার দিকে জানাজা শেষে তামিমের মরদেহ দাফন করা হয়।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, তামিমের পরিবার অনেকটা নিম্ন আয়ের পরিবার। তিন সন্তানের মধ্যে তামিম দ্বিতীয় সন্তান ছিল। তার বড় ভাই বাবার সাথেই মেকানিকের কাজ করে। আগামী রবিবার বিভাগে সবার সাথে মিটিং করে তার পরিবারকে কোনো সহযোগিতা করা যায় কিনা সেটি নিয়ে কথা বলবো। অকালেই এমন একজন মেধাবী শিক্ষার্থীর প্রাণ ঝরে যাওয়া কখনোই কাম্য নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

Reneta

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, গত শুক্রবার রাতেই তামিমের বিষয়ে এক পথচারী আমাকে ফোন করে জানিয়েছিলো। কিন্তু বিভাগে সেদিন খোঁজ করে তার বিষয়ে জানা যায় নি। আজ সকালে ওর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হলাম।

এ বিষয়ে কথা বলতে তামিমের বাবাকে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনজগন্নাথ বিশ্ববিদ্যালয়পরিচয় জানা গেছেমারা যাওয়াশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এইচএসসি’র আরও ৪ পরীক্ষা স্থগিত

পরবর্তী

আইসিইউতে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল

পরবর্তী
সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আইসিইউতে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিইউতে সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল

শাফিনের কণ্ঠে জনপ্রিয় গান, অনুপ্রেরণামূলক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাফিনের কণ্ঠে শ্রোতাপ্রিয় যতো গান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT