চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব কাঁপাবে ‘দ্য ফ্ল্যাশ’, আসছে বাংলাদেশেও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৩, জুন ২০২৩
বিনোদন
A A

আবার মেতে উঠেছেন ডিসি কমিকসের ব্যাটম্যান ভক্তরা। দরজায় কড়া নাড়ছে নতুন ছবি। রীতিমত হৈ-হুল্লোড় পড়ে গেছে সিনেমা দুনিয়ায়। ছবির নাম ‘দ্য ফ্ল্যাশ’। ১৬ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে বহুল কাঙ্খিত এই ছবি।

ওয়ার্নার ব্রোস ডিসকভারি ও ডিসি স্টুডিওর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি মুশিয়েটি। ২০২২ সালে মুক্তির কথা থাকলেও কোভিড মহামারির কারণে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বিলম্বিত হয়েছে। এরপর থেকেই দর্শকমহলে আলোচনা চলছিলো কবে আসবে ছবিটি।

গত ফেব্রুয়ারিতে ট্রেলার প্রকাশের সাথে সাথে ঝড়ের গতিতে পৌঁছে যায় ভক্তদের কাছে। সাধারণ গল্পে আবেগপূর্ণ পারিবারিক প্লট এবং কমেডির দারুণ সমন্বয়ে ‘দ্য ফ্ল্যাশ’-এর প্রথম ট্রেলারটি রোমাঞ্চকর হিসেবে ভক্তদের মন জয় করেছে। একের পর এক মন্তব্য করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। এদিকে ডিসি স্টুডিওর কো-চেয়ারম্যান জেমস গান স্টুডিওর প্রেস ডে’তে ডিসি চরিত্রের স্বতন্ত্র সিনেমাটিকে সর্বকালের শ্রেষ্ঠ সুপারহিরো ছবিগুলোর মধ্যে একটি হিসাবে আখ্যায়িত করেছেন।

ভক্তদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে আবার ব্যাটম্যান চরিত্রে বেন আফ্লেকের ফিরে আসার খবরে। ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন পরিচালক।

ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার। এছাড়া অভিনেতা মাইকেল কিটনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। ২০১৭ সালে জাস্টিস লিগের পরে আর ব্যাটম্যান চরিত্রে ফিরবেন না বলেই জানিয়েছিলেন বেন অ্যাফ্লেক। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই হতাশ করেছিল ভক্তকূলকে। ভ্যানিটি ফেয়ার সবার আগে বেন অ্যাফ্লেকের ফিরে আসার সংবাদ প্রকাশ করে। তারপর ডিসি ফ্যানডম ইভেন্টে পরিচালক অ্যান্ডি মুশিয়েটি জানান বেনের মধ্যে যে স্বকীয়তা এবং অভিনয় দক্ষতা আমরা আগে দেখেছি-তারপর ওকে ছাড়া আর কাউকেই আমরা ব্যাটম্যান হিসেবে ভাবতে পারছিনা। তবে এই ছবিতে মাইকেল কিটনেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান পরিচালক।

সবমিলিয়ে যা দেখা যাচ্ছে তাতে সহজেই অনুমান করা যায়, এই জুনে বক্স অফিসকে মাতিয়ে তুলতে যাচ্ছে ‘দ্য ফ্ল্যাশ’। ডিসির কামব্যাক ফিল্ম হতে পারে এটি। দশর্কদের সাড়া ও অগ্রিম বুকিং থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করবে ৭ কোটি ৫০ লাখ ডলার। যদিও এর আগে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ প্রথম সপ্তাহে আয় করেছিল ১৩ কোটি ৪০ লাখ ডলার। তবে ডিসির সিনেমার যে অবস্থা সে তুলনায় এই ছবিটি ভালো অবস্থানে আছে। কারণ ডিসির ব্ল্যাক অ্যাডামের প্রথম দিকের আয় ছিল এর চেয়ে কম। বিশেষত শাজাম আয় করেছিল মাত্র ৩ কোটি ডলার। সেদিক থেকে দ্য ফ্ল্যাশ-এর সম্ভাবনা ভালো। বিশ্লেষকরা বলছেন, প্রথম সপ্তাহের পর সিনেমার আয় বাড়তে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিসি কমিকসবেন অ্যাফ্লেকব্যাটম্যানলিড বিনোদনসিনেমাসুপারহিরোস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বায়ুদূষণের অভিযোগে ইলন মাস্কের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, খারিজ চায় ট্রাম্প প্রশাসন

জুন ১৭, ২০২৬

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT