প্রকল্প পাস করিয়ে টাকা ছাড় করে পিডি, ঠিকাদার এবং রাজনৈতিক প্রভুদের যোগসাজশে খরচের দিন শেষ হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অনিয়ম কিংবা অপচয় হলে বাস্তবায়নকারী মন্ত্রণালয়কে দায়বদ্ধ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদ। আপাতত পাঁচশালা পরিকল্পনা স্থগিত রাখার কথাও জানান ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ।








