চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের সামনে যে সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে উল্টো হারের স্বাদ দিয়ে গেল সফরকারী দল। তাতে আসরের মূল প্রতিযোগিতায় জামাল-হামজাদের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। ঘুরে দাঁড়িয়ে পরের সব ম্যাচে জয় বাগিয়ে নিতে পারলে সুযোগ থাকবে সৌদি আরবে হতে চলা ২০২৭ সালের এশিয়ান কাপের মূলপর্বে খেলার।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ১৮ হাজারের বেশি সমর্থকের সামনে লাল-সবুজের দল হেরেছে ২-১ গোল ব্যবধানে। হারের পরও এএফসি বাছাইপর্বে গ্রুপ ‘সি’র পয়েন্ট টেবিলে তিনে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গেছে তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের উপরেই আছে।

বাংলাদেশের পরের ম্যাচ হংকংয়ের সঙ্গে, তবে ৪ ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্ম পরিকল্পনা সাজাতে এখন থেকেই সমীকরণে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরাকে।

২০২৭ এএফসি বাছাইপর্বের ম্যাচে এমুহূর্তে সব দলেরই বাকি আছে ৪টি করে ম্যাচ। গ্রুপে শীর্ষে থাকা দলটি এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। তারা যদি বাকি সব ম্যাচেই জেতে, তাদের পয়েন্ট হবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে বাংলাদেশ এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে ১৩ পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান ১৩।

বাকি থাকা ৪ ম্যাচ থেকে বাংলাদেশের সমীকরণ কেমন হবে, সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরে। সেই উইন্ডতে পাঁচদিনের ব্যবধানে দুবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা চৌধুরী-সামিত সোমরা। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।

আপাতদৃষ্টিতে বাংলাদেশের সব ম্যাচেই জয় দরকার অতিরিক্ত জটিলতা থেকে এড়াতে। আর বাকি সব ম্যাচে জয় পেলে সিঙ্গাপুর তাদের ঘরের মাঠে পয়েন্ট হারাবে বাংলাদেশের বিপক্ষে। তাদের সর্বোচ্চ পয়েন্ট তখন নেমে আসবে ১৩তে। এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুদলই যদি ১৩ পয়েন্ট করে অর্জন করে, তাহলে হিসেব হবে টাইব্রেকারের ভিত্তিতে।

Reneta

নিয়ম অনুযায়ী, হেড-টু-হেডে পয়েন্ট দেখা হবে। সেখানেও সমতা (১টি করে জয়) থাকলে গোল ব্যবধান দেখা হবে। তাতেও যদি সমতা থাকে, তবে যারা বেশি গোল করেছে তারাই এগিয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান কাপ বাছাইজামালবাংলাদেশলিড স্পোর্টসসিঙ্গাপুরসৌদি আরবহামজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

পরবর্তী

কাভার্ড ভ্যানচাপায় ৩ জনের মৃত্যু

পরবর্তী

কাভার্ড ভ্যানচাপায় ৩ জনের মৃত্যু

নতুন স্টাইলে ভাইরাল সালমান, বয়স যেন অর্ধেক কম! ‘

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT