কুমিল্লা

বারান্দায় আটকে ছিল শিশু, ৯৯৯ নম্বরে মায়ের ফোন কলে উদ্ধার

শিশু উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে শিশু ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু উদ্ধারকালে ফায়ার সার্ভিস কর্মীরা পরিবারের সঙ্গে আলোচনা করছে, শিশু নিরাপদে উদ্ধার হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা সদরের চক্রবাদ গলির একটি ভবনের তিনতলার বাসিন্দা একজন নারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার দুই বছর বয়সী কন্যাশিশু বারান্দায় খেলতে খেলতে দরজা লক করে বন্ধ করে দিয়ে এখন খুলতে পারছে না। পরে উদ্ধারকারী দল এসে শিশুটিকে উদ্ধার করে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পরিবারটি অনেক চেষ্টা করেও বারান্দার দরজা খুলতে পারেননি। শিশুটি দরজা খুলতে না পেরে ভয়ে কান্নাকাটি করতে থাকলে উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে শিশুটির মা।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কন্সটেবল সোহরাব আরাফাত। কনষ্টেবল আরাফাত তাৎক্ষণিকভাবে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার আল আমিন উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।

বিষয়:জাতীয় জরুরি সেবা ৯৯৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…