চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৯৯-এ ফোনের পর বিএসএফের হাতে আটক তিন স্কুলছাত্রের মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর ভারতে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশী স্কুলছাত্রকে মুক্ত করে নিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেন।

তিন স্কুলছাত্র হলো- রবিউল ইসলাম (১৫), পিতা-এন্তাজ আলী; রবিউল আলম (১৪), পিতা- শহিদুল ইসলাম, এবং বাদশা (১৩), পিতা- মোকছেদ আল। তারা তিনজনই নওগাঁর ধামৈরহাটের বাসিন্দা।

আনোয়ার সাত্তার বলেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় নওগাঁর ধামৈরহাট থানাধীন ভারত সীমান্তসংলগ্ন শিমুলতলি থেকে ৯৯৯ নম্বরে রবিউল ইসলাম (১৫) নামে এক কিশোর ফোন করে জানায়, সে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত। তারা তিন বন্ধু নদীর পাড়ে খেলতে খেলতে পথ ভুলে ভারতে পৌঁছে যায়, সেখানে তাদেরকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আটক করে রাখে। সেখান থেকে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এ ফোন করে অনুরোধ জানায় সে।

কনষ্টেবল রুবেল রানা কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে ধামৈরহাট থানায় বিষয়টি জানান এবং একই সাথে বিজিবির শিমুলতলী সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ইনচার্জকেও অবহিত করেন।

পরবর্তীতে এএসআই মো. রফিকুল ইসলাম কলার রবিউল এবং সংশ্লিষ্ট সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

Reneta

গতকাল সোমবার ১০ জানুয়ারি রাতে বিজিবির সাথে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিএসএফ তিন স্কুলছাত্রকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি শিমুলতলি সীমান্ত ফাঁড়ির-১৪’র ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মো. শাহজাহান তিন স্কুলছাত্রকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় জরুরি সেবা ৯৯৯বিএসএফবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT