অপরাধ

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু সিএমএইচে ভর্তি

Dhaka Cantonment CMH building exterior with signage and greenery. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালের বহির্দৃশ্য, ভবন ও গাছপালা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৯ মার্চ) সকালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আট বছরের ওই শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় চার জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

শিশুটির মা জানিয়েছেন, ঘটনার সময় তার মেয়ে বাড়িতে একাই ছিল। এখনো অচেতন থাকায় কে বা কারা অপরাধী সেটি জানা যায়নি। তিনি চারজনকে আসামি করে মামলা করেছেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিষয়:ধর্ষণের শিকার শিশু মাগুরা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…