জনপদ

অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মঘীর ঢাল পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক মাগুরা শহর থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি জাগলায় ফিরছিলেন। পথে মঘীর ঢাল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

বিষয়:জগদল ইউনিয়ন বিএনপি মাগুরা মাগুরা সদর হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…