শিক্ষা

শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

ঢাকা কেন্দ্রের শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রের বাইরে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছে, ছবি তোলা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসির ফলাফল প্রকাশ নিয়ে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্তিতি চোখে পড়ার মতো।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। সকাল ১১টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। একই সঙ্গে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে মোট মত এইচএসসি পরীক্ষার্থীর ছিল ৩ হাজার ২০৮ জন যার মধ্যে জিপিয়ে ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫২০ জন শিক্ষার্থী। ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৯৫৯ জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৪৩১ জন এবং মানবিক বিভাগ থেকে ১৩০ জন জিপিয়ে ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী।

এর আগে সকাল ১০টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বিষয়:এইচএসসিফলাফল প্রকাশরাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানশিক্ষার্থীদের উপস্তিতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…