শিক্ষা

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অতিরিক্ত ফি নিষিদ্ধ, বাড়তি ফি নিলেই ব্যবস্থা

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অতিরিক্ত ফি নিষিদ্ধ, বাড়তি ফি নিলেই ব্যবস্থা

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় করা যাবে না। নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বিজ্ঞপ্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে, ফরম পূরণের জন্য নির্ধারিত ফির বাইরে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না।

শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে নির্দেশনাটি গুরুত্বসহকারে প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এইচএসসি পরীক্ষার ফরম পূরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…