রাজধানীর গুলশানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুইজনকে গত বৃহস্পতিবার যেকোন সময় দুর্বৃত্তরা হত্যা করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি তৌহিদ আহমেদ আরও বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।







