অপরাধ

বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২, দুটি ককটেল উদ্ধার

বসুন্ধরায় ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২, দুটি ককটেল উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও মুফতি রুহুল আমিন (৬২)।

রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দিপু তালুকদার বন্যাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে লাল ও হলুদ স্কচটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকার একটি বাসায় পৃথক অভিযান চালিয়ে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয়:ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ তাজা ককটেল উদ্ধার ভাটারা থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…