জনপদ

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়ায় তার গ্রামের বাড়ি এবং উপজেলা সদরে অবস্থিত অপর বাড়িটিতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রথমে তারাবুনিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। এর প্রায় আধঘণ্টা পর উপজেলা সদরের বাড়িটিতেও একই ধরনের হামলা চালানো হয়।

স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিক্ষোভের একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়:আওয়ামী লীগ শ ম রেজাউল করিম সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…