কিশোরগঞ্জ

নৌ দুর্ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার

নৌ দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌ দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে উদ্ধারকর্মীরা, ঘটনাস্থল নদীর পাড়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে নৌকা ডুবিতে নিখোঁজ ৮ জনের মধ্যে এক কিশোরী এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

শনিবার ২৩ মার্চ দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তবে উদ্ধার দুই জনের কারও নামপরিচয় জানা যায়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টা থেকে আমাদের ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনা তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে।

নিখোঁজদের উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব, নৌ থানা পুলিশ কাজ করছে।

নিখোঁজ যাত্রীরা হলেন, ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দে’র স্ত্রী রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নিপতি বেলন দে (৩৮) এছাড়াও ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার (১৮)।

জানা গেছে, শুক্রবার ২২ মার্চ সন্ধ্যা ৬ টায় দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়:৩ মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ ট্রলারডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…