সীতাকুণ্ডে উদ্ধার অভিযানে সেনাবাহিনী

সীতাকুণ্ডে উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষ ও কর্মকর্তাদের সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। এ দলে সেনাবাহিনীর ২৫০ জন সদস্য রয়েছে।
এছাড়া, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে কাজ করছে দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশও সহায়তা করছে।
এছাড়াও বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিকেল টিম গতকাল রাত হতে কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল ও সিএমএইচ-এ স্থানাস্তরে সেনাবাহিনী এ্যাম্বুলেন্স সহায়তা করছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪ জন সদস্যসহ চট্টগ্রাম সিএমএইচে ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।






