চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন: আহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন

টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার ফেমাস কেমিক্যাল নামক গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফায়ার ফাইটার শামীম, নূরুল হুদা, জয়, পরিদর্শক নাঈম ও একটি কেমিক্যালের দোকানদার বাবু।

পাশের দোকানদাররা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ফেমাস কেমিক্যালের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ফায়ারকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমিক্যাল গুদামটঙ্গী বিসিক সাহারা মার্কেটটঙ্গীতে গুদামে আগুনফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT