চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের গানে মুখর ঈদ-বৈশাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

শূন্য দশকের মাঝামাঝিতে গীতিকবি হিসেবে ক্যারিয়ার শুরু। এই সময়ের মধ্যে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। সিনেমার জন্য গান লিখে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও! সমান ছন্দে, গতিতে লিখে যাচ্ছেন। তিনি রবিউল ইসলাম জীবন।

এবারের ঈদ-বৈশাখ উৎসবেও একগুচ্ছ গান উপহার দিয়েছেন তিনি। জীবনের কথায় এই দুই উৎসবে শ্রোতারা পেয়েছেন অন্তত দশটি গান। এসব গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, মাহতিম শাকিব, অবন্তি সিঁথি, শাওন গানওয়ালা, লুইপা, আতিয়া আনিসা, পিন্টু ঘোষ, বালামের মতো তারকারা।

এমন গানময় উৎসব পেরিয়ে উচ্ছ্বাস নিয়েই জীবন তার অনুভূতি ব্যক্ত করলেন। বললেন, ঈদ আমাদের সবার কাছেই সবচেয়ে আনন্দের উৎসব। এর সঙ্গে এবার যুক্ত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ফলে আনন্দ-উল্লাস দ্বিগুণ। আর এই ডাবল উৎসবে কিছু গান নিয়ে শ্রোতাদের মনে-কানে জায়গা করে নিতে পারছি, এটাই তো দারুণ ব্যাপার।

জীবন বলেন, ব্যক্তিগতভাবে সবগুলো গানই আমার পছন্দের। শিল্পীরা নিজ নিজ জায়গা থেকে দারুণ করেছেন। সবগুলো গান এখনও প্রকাশ্যে আসেনি, তবে যে’কটি এসেছে, সেগুলো থেকে শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি।

জীবন জানালেন, সাতটি গান ব্যবহৃত হয়েছে ঈদ-বৈশাখের বিশেষ নাটকে। আর দুটি গান থিম সং এবং একটি মিউজিক ভিডিও হিসেবে তৈরি করা হয়েছে। গানগুলোর মধ্যে চারটির সুর-সংগীত করেছেন শোভন রায় (এক আঁজলা বৃষ্টি-শাওন ও লুইপা; জান কলিজা পাখি-সজীব দাশ; হারিয়ে ফেলেছি তোমায়-অরিন্দল অন্তর; লাল নীল স্বপ্ন-তাসনিম আনিকা), দুটি গানের সুর-সংগীতায়োজন শাহরিয়ার আলম মার্সেলের (মায়ার সুতো-ইমরান ও কোনাল; আমি যেদিকেই যাই-কোনাল)। এছাড়া রয়েছে সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘আমার হয়ে থেকো’-মাহতিম ও অবন্তি, মিনহাজ জুয়েলের সুর ও সংগীতে ‘নিয়তি’-পিন্টু ঘোষ, নাজির মাহমুদের সুরে ‘আজ তবে দেখা হোক’-ইমরান ও আতিয়া আনিসা, বালামের সংগীতায়োজনে ‘এই দিন সেই দিন’-বালাম ও কোনাল।

গেল বছরই শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ পেয়েছেন রবিউল ইসলাম জীবন। এর আগে তিনবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসও পেয়েছেন এই সফল গীতিকবি। বর্তমানে তিনি একাধিক সিনেমা ও নাটকের গান নিয়ে কাজ করছেন। পাশাপাশি নবীন-সফল সংগীতশিল্পীদের গানও লিখছেন নিয়মিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানগীতিকবিজীবনের গানরবিউল ইসলাম জীবনলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে এশিয়ার প্রতিনিধিত্ব করতে চায় জাপান

জুন ২৬, ২০২৬

চীনে সবচেয়ে উঁচু ভবনে প্লেনের ধাক্কা!

জুন ২৬, ২০২৬

জলবায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত মাঠপর্যায়ে কাজের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT