গোপালগঞ্জ

গোপালগঞ্জে মন্দিরের পূজারীকে হত্যা

গোপালগঞ্জে মন্দিরের পূজারীর হত্যার তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ ও স্থানীয়রা গোপালগঞ্জে মন্দিরের পূজারীর হত্যার ঘটনাস্থলে তদন্ত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জের মালিবাতা সেবাশ্রমের পূজারীর হাত-পা বেঁধে মুখের ভেতর গামছা ঢুকিয়ে হত্যা করা হয়েছে। ৭০ বছর বয়সী এই পূজারীর নাম হাসিলতা বিশ্বাস। তিনি সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানী বাড়ী গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।

শনিবার ২ মার্চ দিবাগত রাতে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিচুর রহমান। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনও পরিস্কার নয়।

রোববার ৩ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে এ তথ্যে নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, নিহত পুজারী হাসিলতা সদর উপজেলার নিজড়া ইউনিয়নের মালিবাতা সেবাশ্রমে দীর্ঘদিন ধরে পূঁজা আর্চনাসহ ওই সেবাশ্রমের যাবতীয় দেখভাল এর কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই সেবাশ্রমে একা ঘুমিয়ে ছিলেন তিনি।

রোববার ভোরে স্থানীয়রা আশ্রমে গেলে মন্দিরের দরজা খোলা দেখতে পান তারা। পরে মন্দিরের ভেতরে ঢুকে পুজারী হাসিলতার দুই হাত ও দুই পা বাধা এবং মুখের ভেতর গামছা ঢোকানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে হাসিলতার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান।

রোববার বিকাল সোয়া ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি। কারা এবং কেন তাকে হত্যা করেছে তাও উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিষয়:গোপালগঞ্জ হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…