চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিক্ষুক সেজে ঢাকার রাস্তায় চমকে দিলেন এই অভিনেতা!

‘নয়া নোট’ এর টিজারে অভিনেতা নাসির উদ্দিন খানের অন্যরকম লুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অভিনেতা ভিক্ষুকের ভঙ্গিতে ঢাকার রাস্তায় চমকে দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির অপেক্ষায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম নির্মাণ ‘নয়া নোট’। এর আগে প্রকাশিত পোস্টার দর্শকদের কৌতূহল জাগিয়েছিল। এবার প্রকাশিত হলো ওয়েব ফিল্মটির টিজার।

প্রায় মিনিটখানেকের এই টিজারে পুরোটা সময় জুড়ে দেখা যায় সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খানকে। তবে পরিচিত রূপে নয়- এবার তিনি হাজির হয়েছেন এলোমেলো চুল, উস্কোখুসকো দাড়ি ও মলিন পোশাকে! ঢাকার পথে পথে ভিক্ষুক সেজে ঘুরছেন এই অভিনেতা!

টিজারে ভয়েসওভারে শোনা যায় নাসির উদ্দিন খানের কণ্ঠ- “ঢাকারে যাদুর শহর বলে। কারণ এই শহরে হাত পাতলে খানা পাওন না গেলেও টাকা পাওয়া যায়। কিন্তু একটা ব্যাপার, টাকা দেয় সব ময়লা ফাটা ছেঁড়া; এই শহরের মানুষগুলোর মতোই।”

দৃশ্যগুলোতে দেখা যায়, তিনি যখন মানুষের কাছে হাত পাতেন, তখন সবাই তাকে পুরনো ছেঁড়া ও মলিন টাকা দেয়। তার হাত ভর্তি হয় সেইসব পুরনো টাকায়। ঠিক তখনই কেউ একজন হাতে তুলে দেয় একেবারে নতুন একটি নোট। সেই নয়া নোট হাতে নিয়ে অভিনেতাকে খুশি হতে দেখা যায়। তিনি ঘ্রাণ নেন টাকার, যেনো এটি শুধু অর্থ নয়, কোনো অদ্ভুত রহস্যের প্রতীক।

টিজারের একেবারে শেষে জানানো হয়, খুব শিগগিরই দর্শকরা ‘নয়া নোট’ দেখতে পাবেন আইস্ক্রিনে। তবে মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো জানায়নি প্ল্যাটফর্মটি।

গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম কাজ এটি। শোবিজ অঙ্গনের দুই প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর একমাত্র ছেলে অনন্য প্রতীক এই কাজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। ছেলের প্রথম নির্মাণকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবা-মা।

Reneta

পোস্টার আর টিজার- দুটোতেই নাসির উদ্দিন খানের ভিন্নরূপে হাজির হওয়া দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। এখন অপেক্ষা কেবল মুক্তির তারিখ ঘোষণার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনটিজারট্রেলারনয়া নোটপ্রতীকপ্ল্যাটফর্মলিড বিনোদনশোবিজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT