চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যকে লাঞ্ছনার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্মসূচিতে কোনো শিক্ষককে অংশ নিতে দেখা যায়নি।

কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, শনিবার শিক্ষকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদেরকে রোববারের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সেই সঙ্গে কর্মরতদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন বলেন, ছাত্র নামধারী কিছু দুর্বৃত্ত শনিবার সহ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এমনকি তাকে তার বাসায়ও ঢুকতে দেওয়া হয়নি। যারা এই ঘটনায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় আইনে শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, এই আন্দোলনের সঙ্গে রাকসুর কোনো সম্পর্ক নেই। আমরা রাকসুকে আন্দোলনের বাইরে রেখেছি।

সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিল করতে হবে। যারা বহিরাগত, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি দোষীদের শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।

Reneta

গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন প্রশাসনিক ভবন থেকে বের হলে, পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তার গাড়ি আটকে দেন। পরে তিনি হেঁটে বাসভবনের দিকে রওনা দিলে, শিক্ষার্থীরা বাসার ফটকে তালা লাগিয়ে দেন। তিনি জুবেরী ভবনের দিকে গেলে শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৪টা থেকে সেখানে তাকে এবং আরও কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন।

শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম সংবাদ সম্মেলন করে রোববার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

তিনি জানান, সহ-উপাচার্যসহ শিক্ষকদের ‘লাঞ্ছনার’ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এই আন্দোলন চলবে। সব কর্মকর্তা-কর্মচারীকেও কর্মবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণদিবস কর্মবিরতিরাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT