তথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তায় শ্রেণিকক্ষে ‘শিক্ষক ছাড়া’ পাঠদান

শিক্ষার্থীরা ক্লাসে চিত্রের বোর্ডের সামনে হাত তুলে উত্তেজিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা ক্লাসে বসে আছেন, সবাই হাত তুলে উত্তেজিত ও সক্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানব শিক্ষকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শ্রেণিতে পড়ানো শুরু করতে চলেছে যুক্তরাজ্যের লন্ডন শহরে ডেভিড গেম কলেজে।

চলতি মাসেই ২০ জন জিসিএসই (বাংলাদেশে এইচএসসি সমমান সার্টিফিকেট) শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষকবিহীন এ কোর্স চালু করছে লন্ডনের বেসরকারি স্কুল ডেভিড গেইম কলেজ।

এটি যুক্তরাজ্যের প্রথম শ্রেণিকক্ষ হতে চলেছে যেখানে ২০ জন শিক্ষার্থীকে মানব শিক্ষকের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দ্বারা শেখানো হবে।

ডেভিড গেম কলেজের সহ-অধ্যক্ষ জন ডাল্টন বলেন, প্রতিটি শিক্ষার্থীর শক্তি এবং দুর্বলতাগুলি যাচাই করে সেই অনুযায়ী তাদের পাঠদান করাবে এই বিশেষ এআই। মূলত বিজ্ঞান, গণিত, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান এবং ভূগোল বিষয়ে শিক্ষার্থীদের আরো মনোযোগী করে গড়ে তুলতে এই উদ্যোগ নেয় কলেজটি। তবে শিক্ষকরা বলছেন, শিক্ষকদের সরিয়ে দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের ক্ষতি হবে।

এ ক্লাসে শিক্ষার্থীরা তাদের কম্পিউটার, ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করে শিখবে।

বিষয়:কৃত্রিম বুদ্ধিমত্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…