চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমান

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৪:৫০ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখে পাকা খোঁচা দাড়ি। মাথায় সাদা পাতলা চুল। সব মিলিয়ে চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। বয়স যেন একটা সংখ্যা মাত্র। আবারও প্রমাণ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পঞ্চাশোর্ধ তাওহিদুল রহমান তাকু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর রুমে ভর্তি যুদ্ধে অংশ নেন তিনি।

জানা যায়, তৌহিদুর রহমান তাকু এনায়েতপুর দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ পেয়েছেন এবং ২০২৪ সালে গয়ড়া তেঁতুলিয়া ডি. এম ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ ৪.৬৪ পেয়ে আলিম পাস করেন।

Banglabid

তৌহিদুর রহমান গণমাধ্যমকে জানান, তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি নওগাঁ সরকারি কে. ডি স্কুলে মাধ্যমিক পড়াশোনা করেছেন। অসুস্থতার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি, দাখিল এবং আলিম পাশ করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।

তৌহিদুর আরও বলেন, আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। ২০১৪-১৫ সালে সুস্থ হয়ে পড়াশোনা শুরু করি। ২০১৬ সালে পরীক্ষা দিতে চাইলেও আবারও মাদকাসক্ত সেন্টারে প্রেরণ করা হয়। ২০১৯ সালে পুনরায় পড়াশুনা শুরু করে কন্টিনিউ করে আসছি। আমার ইংরেজি প্রস্তুতি তেমন ভালো না। তারপরও চেষ্টা করবো। যদি এইবছর জগন্নাথে চান্স না হয়, আগামী বছর রাবি, জাবিতে পরীক্ষা দিয়ে চান্স নিবোই ইনশাআল্লাহ।

তবে তৌহিদুর রহমানের দাখিল ও আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে দেখা যায় তার জন্ম তারিখ ৩০ ডিসেম্বর ২০০৫। কিন্তু আসলেই তার বয়স কত তা নিশ্চিত হওয়া যায়নি।

Reneta

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আইনগতভাবে কোনো বাঁধা নেই, তবে সে কোনো অনিয়মের আশ্রয় নিয়েছে কি না সেটা পরবর্তীতে খতিয়ে দেখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়পঞ্চাশোর্ধ তাওহিদুর রহমানভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ ডে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT