চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়লাভের পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যান।

আজ সোমবার তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি কার্যালয় থেকে রওনা দেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাজধানীর রমনার ৫৫/১ সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত রুপায়ন স্বপ্ন নিলয় ভবনে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঐক্য ও রাজনৈতিক সৌহার্দ্য জোরদার করতেই বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করছেন তারেক রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় রাজনীতিডা. শফিকুর রহমানঢাকাতারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননাহিদ ইসলামবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি কার্যালয়মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমরমনারাজনৈতিক বৈঠকসৌজন্য সাক্ষাৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বেনজিরকে গ্রেপ্তার করে ইন্টারপোল

জুন ১৪, ২০২৬

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তি খাতে মাইলফলক: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

জুন ১৪, ২০২৬

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT