চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের দুর্নীতির বিচার বাংলার মাটিতে হবে: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A
বাহাউদ্দিন নাছিমের জনসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দুর্নীতির রাজপুত্র তারেক রহমানের দুর্নীতির বিচারকাজ যখন শুরু হয়েছে তখন মির্জা ফখরুল সাহেব বলছেন তারেক রহমানকে রাজনীতির বাইরে রাখার জন্য বিচার হচ্ছে। আমরা বলতে চাই, তারেক রহমান ও বিএনপির এত ভয় কিসের? তারা দুর্নীতি করেছে জেনেই বিচারকার্য বাধাগ্রস্ত করতে চাচ্ছে।

তিনি বলেন, তারা চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ জেনেই তদের গঠনতন্ত্রে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তকে রাখার ধারা সংযোজন করেছে। এই দুর্নীতিবাজ তারেক রহমানের দুর্নীতির বিচার বাংলার মাটিতে হবে। কোন অপশক্তি বিচার বন্ধ করতে পারবে না।

বুধবার দুপুরে যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, স্বৈরশাসকের পকেট থেকে জন্ম নেওয়া বিএনপি দুর্নীতির বিচার চায় না। তারা দেশের মানুষকে পাশ কাটিয়ে অগ্নিসন্ত্রাস করে, দেশকে অস্থিতিশীল করে বিদেশীদের আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় যেতে চায়, আবারও বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে তাদের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার আদর্শে তার কন্যা শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। যারা মানুষের জন্য কাজকে বাধাগ্রস্ত করছে তাদের জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করবো।

স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে। রাজনৈতিক কর্মসূচি না রেখে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে কাজ করছে। অন্যদিকে বিএনপি জামাত পাঁচতারকা হোটেলে ইফতার পার্টি করছে। তারা জনগণের কাছে না গিয়ে বিদেশী দূতাবাসে ধর্ণা দিচ্ছে। তারা গণতন্ত্র বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ।

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২০১

পরবর্তী

পরিশ্রমই সফলতার চাবিকাঠি

পরবর্তী
একজন ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠছে, সফলতার পথে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিশ্রমই সফলতার চাবিকাঠি

সেলিনা শেলীকে চাকুরিচ্যুতের প্রতিবাদে শাহবাগে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিনা শেলীকে চাকুরিচ্যুত করায় শাহবাগে প্রতিবাদী সমাবেশ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT