গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদ ও নির্বাচনহীনতার সংস্কৃতি যেন পুন:প্রতিষ্ঠা না হয়, সেটাই আমাদের লক্ষ্য। তারেক রহমানও সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ নেতৃবৃন্দ।
বৈঠক শেষ এ আশাবাদ ব্যক্ত করেন সাকি।
জোনায়েদ সাকি বলেন, এই মুহূর্তে নির্বাচনের বিকল্প নেই, রাষ্ট্র পুনর্গঠনে সংস্কার কাজ বাস্তবায়ন প্রয়োজন । তাই নির্বাচন এখন অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।







