ক্রিকেট

আকস্মিক সংবাদ সম্মেলনে আসছেন তামিম

তামিম সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে বাংলাদেশ ক্রিকেট দলের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশ ক্রিকেট দলের লোগো দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আকস্মিকভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন। খানিকপর দুপুর ১টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন শুরু হবে।

চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে তামিম ঠিক কী কারণে সংবাদ সম্মেলন ডেকেছেন, এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। সিরিজের মাঝে এরকম সংবাদ সম্মেলন সচরাচর দেখা যায় না। ইতিমধ্যে হোটেলে সাংবাদিকরা হাজির হয়েছেন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তামিম জানান, শতভাগ ফিট না হলেও খেলবেন। ম্যাচ খেলেই বোঝার চেষ্টা করবেন কতটা সেরে উঠেছেন। টাইগার ওপেনারের এমন কথার পর নিজের অসন্তোষ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এরপর ব্যাটিং ব্যর্থতার জেরে প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে হেরে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। এমন পরিস্থিতির মাঝে তামিমের ডাকা সংবাদ সম্মেলন দলের ভেতরে থাকা অস্থিরতার বহিঃপ্রকাশ বলেই ধারণা করা হচ্ছে।

বিষয়:তামিম ইকবাল পাপন বিসিবি সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…