আন্তর্জাতিক

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ছবি: সংগৃহীত

ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান জানান।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি অর্জন করতে হলে ইরানের সাতটি শর্ত মেনে নিতে হবে। এসব শর্ত মধ্যস্থতাকারীদের কাছে একাধিকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, চাপ প্রয়োগ কিংবা প্রলোভন দেখিয়ে ইরানকে নিজেদের অবস্থান থেকে সরানো যাবে না। আলোচনায় অগ্রগতি কেবল তখনই সম্ভব, যখন যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত মেনে নেবে।

বিষয়:ইরান ইরানের শর্ত যুক্তরাষ্ট্র স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…