ফুটবল

৫ ম্যাচে ৪০ গোল, পুলিশ ডেকে মাঠের বাইরে সরানো হল ৩ বছরের নেভাডাকে

৫ ম্যাচে ৪০ গোল, পুলিশ ডেকে মাঠের বাইরে সরানো হল ৩ বছরের নেভাডাকে

ফ্লোরিডার উইন্টার পার্কে শিশুদের একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। সেখানে ম্যাচের মাঝে পুলিশ ডেকে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে ৩ বছর বয়সী এক ফুটবলারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার ভিডিও ছড়িয়ে পড়েছে। পরে গণমাধ্যমে সাক্ষাতে সম্পূর্ণ বিষয়টি খোলাসা করেছেন শিশু নেভাডা পিয়েরের মা।

যুক্তরাষ্ট্রে আই-৯ ইয়ূথ সকার ম্যাচের ঘটনা। যা বেশ আলোচনার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করা হয়েছে ঘটনার। নেভাডার মায়ের অভিযোগ, ছেলে অন্যদের সঙ্গে পাস বিনিময় করে খেলছিল না বলে পুলিশ ডাকেন লিগের অ্যাথলেটিক ডিরেক্টর।

সেই ডিরেক্টর পুলিশকে বলেন, এক নারী অভিভাবক তাদের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু করেছেন। তবে নেভাডার মা মারতাসিয়া গ্রিফিন জানান, অন্য শিশুদের খেলার সুযোগ করে দেয়ার জন্য পুলিশ ডেকে নেভাডাকে মাঠ থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল।

লিগের অ্যাথলেটিক ডিরেক্টর বলেছেন, ‘ঘটনা হল, সে (নেভাডা) অন্যদের তুলনায় অনেক বেশি দক্ষ। সে অনেক গোল করেছে, কিন্তু সে অন্য শিশুদের উপরও চাপ সৃষ্টি করছিল। তাই তাকে বলেছিলাম, থামো! এমন করো না। তুমি তো অন্যদের সঙ্গে মিলে খেলতে চাও, তাই না? কিন্তু তার বাবা-মা বিষয়টি ভালোভাবে নেননি। তারা আমাকে অজ্ঞ বলে গালিগালাজ করেছেন এবং নানা কটু কথা বলেছেন।’

নেভাডার মা গ্রিফিন বেলছেন, ‘আমি শুধু তার (অ্যাথলেটিক ডিরেক্টর) পিছু পিছু হাঁটছিলাম, কারণ তিনি নিজেকে ডিরেক্টর বলে পরিচয় দিয়েছিলেন। আসলে জানতে চেয়েছিলাম, তিনি ঠিক কী করতে চলেছেন? আমার ছেলেরও তো খেলার সুযোগ পাওয়া উচিত। তার নড়াচড়া বা খেলার ভঙ্গি অন্যরকম। বল নিয়ে সে যেভাবে দৌড়ায়, তাতে কেউ তাকে ছুঁতেই পারে না।’

গ্রিফিন অভিযোগ করেন, অন্য অভিভাবকদের তাদের সন্তানকে বলতে শুনেছেন যেন তারা মাঠে নেভাডাকে ধাক্কা দেয়। কারণ হিসেবে দেখিয়েছেন, মৌসুমে ৫টি ম্যাচে নেভাডা ৪০ টিরও বেশি গোল করে ফেলেছে, যেখানে তার প্রতিপক্ষরা ছিল তার চেয়ে দুবছরের বড়। মায়ের মতে, নেভাডা যে লিগে খেলে, যেখানে অন্য শিশুদের বয়স ৫ বছর।

আই৯ স্পোর্টস বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি নিয়ে ওঠা অভিযোগগুলো সম্পর্কে অবগত আছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।

বিষয়:আই-৯ ইয়ুথ সকার ফ্লোরিডা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…